নিজস্ব প্রতিবেদক | ০১:৩৯ এএম, ২০২২-০৮-১০
রাঙামাটির কাপ্তাই যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশীয় তৈরী অস্ত্র ও নগদ অর্থসহ আঞ্চলিক সংগঠন জেএসএসের (সন্তু) এক কালেক্টরকে আটক করেছে। মঙ্গলবার (৯ আগষ্ট) ভোর প্রায় ৫টা ২০ মিনিটে কাপ্তাই ইউনিয়নাধীন চৌধুরীছড়ার বালুচর রিজার্ভ ফরেষ্ট এলাকা হতে তাকে আটক করা হয়।
আটক আসামীর নাম মো. আনোয়ার হোসেন(৪৩), পিতা- মৃত মোহাম্মদ হোসেন, সাং-কোদালা(আবু তৈয়ুব কন্ট্রাক্টরের বাড়ি), উত্তর রাঙ্গুনীয়া,থানা- রাঙ্গুনীয়া, জেলা-চট্টগ্রাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কাপ্তাই ৫৬ বেঙ্গলের আওতাধীন বাঙ্গাল হালিয়া ক্যাম্পের সেনাবাহিনী ও কাপ্তাই থানা পুলিশ মিলে যৌথবাহিনীর একটি টিম চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পসহ কাপ্তাই ইউনিয়নের আওতাধীন চৌধুরীছড়া রিজার্ভ ফরেষ্ট এলাকার বালুচরে অভিযান চালায়।
এসময় ওই এলাকা থেকে একনলা একটি বন্দুক ও নগদ ২১ হাজার টাকাসহ উক্ত আনোয়ার হোসেনকে আটক করে। আটক আনোয়ার জেএসএসের একজন সহযোগী। সে কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে জেএসএসের(মূল) দলের সশস্ত্র গ্রুপের নিকট পৌঁছায় বলে তার বিরোদ্ধে অভিযোগ রয়েছে।
এব্যাপারে যোগাযোগ করা হলে যৌথবাহিনী কর্তৃক আটকের সত্যতা স্বীকার করে কাপ্তাই থানার মো. জসিম উদ্দিন(ওসি) জানান, আটক আনোয়ার হোসেন জেএসএসের কালেক্টার। তার বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ মামলার প্রস্তুতি চলছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited